আপনারা প্রধান বিচারপতি ও কোর্টের স্বাধীনতা খর্ব করতে করতে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ্য করে বলেছেন,  আমরা কি কিছুই বলতে পারবো না? আপনারা বিচারপতিদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছেন। আমরা কি আদালতে বসে মন্তব্য করতে পারবো না? মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা সংক্রান্ত আপিল শুনানিতে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ মন্তব্য করা হয়। এসময় আদালত বলেন, এটা কি ফেয়ার? আপনাকে (অ্যাটর্নি জেনারেল) প্রশ্ন করছি? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, দুই দিক থেকে মন্তব্য আসে। মিড়িয়া লুফে নেয়। এরপর প্রধান বিচারপতি বলেন, আপনি কেন এ কথা বলছেন? বিচারে আমরা রাজনৈতিক মন্তব্য দেই না। যখন যে ইস্যু আসে সে বিষয়ে কথা বলি। যেমন আজকে ভ্যাম্যমাণ আদালত সর্ম্পকে না বললে কি থাকলো। প্রধান বিচারপতি আরও বলেন, রাজনৈতিক কথা বলছি না। কিছু কিছু মন্ত্রী, অ্যাটর্নি জেনারেল আপনারা বিচারপতিদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছেন। পত্রিকায় এসেছে একজন একজন বলেছেন, কোর্ট প্রসেডিংসে আদালতের কার্যক্রমে যা বলা হয় তা নিয়ে সংসদ ও পাবলিকলি কথা বলার সুযোগ নেই। তিনি আরও বলেন, মাসদার হোসেন মামলার ১১৬ অনুচ্ছেদ এবং ১১৬ অনুচ্ছেদের ‘ক’ এর ব্যাখ্যা দিয়ে ওই মামলার রায় হয়েছে। এখন যদি আপনাদের কাছ থেকে ব্যাখ্যা শুনতে হয় তাহলে দুঃখজনক। উল্লেখ্য, গতকাল এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেছিলেন, বিচার বিভাগের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবিধি-সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা সুপ্রিম কোর্ট নিয়ে নিতে চান। আমি কী করে সেটা দেই?

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930