দুর্বৃত্তরা ঘরে ঢুকে দুইবোনকে গলাকেটে হত্যা করেছে জামালপুর সদর উপজেলায়। বুধবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার দেউলাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সৌদি প্রবাসী শামীম আহমেদের মেয়ে লুবনা ও ভাবনা। এদের মধ্যে লুবনা নবম শ্রেণির এবং ভাবনা চতুর্থ শ্রেণির ছাত্রী।

কে বা কারা তাদের হত্যা করে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন সদর উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহব্বত কবির।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728