আদালতে বাতিল হওয়া ষোড়শ সংশোধনী সংসদে আবার পাস করা হবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন। প্রয়োজনে অনবরত পাস করা হবে।

শুক্রবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, ‘বিচারকরা জনগণের প্রতিনিধিদের ওপর খবরদারি করেন। অথচ আমরা তাদের নিয়োগ দেই। বিচারকদের এমন আচরণ ঠিক নয়।’

সংসদে পাস করা ষোড়শ সংশোধনী উচ্চ আদালতের রায়ে বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মন্ত্রিসভার এই প্রবীণ সদস্য বলেন, ‘সংসদে আমরা আবার ষোড়শ সংশোধনী পাস করব। এবং অনবরতভাবেই এটি করতে থাকব। দেখি তা কত দূর যায়।’

ষোড়শ সংশোধনী হাইকোর্টে বাতিল হওয়ার পর এর বিরুদ্ধে সরকারের আপিল গত ৩ জুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ খারিজ করে দেয়। এর ফলে উচ্চ আদালতের বিচারপতি অপসারণে ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে থেকে গেল।

এ নিয়ে প্রধান বিচারপতি ও সরকারের কর্তাব্যক্তিদের মধ্যে কয়েকদিন ধরেই বাদানুবাদ চলছে।

সরকার ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়েছিল।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728