মাইক্রোবাসের ধাক্কায় ফরিদ উদ্দিন (৩৫) নামে এক রিকশাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলায়।

শুক্রবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার দেওয়ান হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ফরিদ উদ্দিন উপজেলার সাতবাড়িয়া নগরপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাগেছে,  জুমার নামাজের আগে ফরিদ রিকশা করে চালিয়ে যাওয়ার সময় এসময় কক্সবাজারমুখী দ্রুতগামী একটি নোহা মাইক্রোবাস রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফরিদ মারা যায়।

হাইওয়ে পুলিশ দোহাজারি থানার পরিদর্শক মো. মিজানুর রহমান সিটিজিনিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও মাইক্রোবাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার দায়ের করা হয়েছে। রিক্সাচালকের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930