ওগাঁর আত্রাই নদীতে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ ভাসছিল। এটি দেখে স্থানীয়রা থানায় খবর দেন । কিন্তু পুলিশ মৃতদেহটি উদ্ধার করেনি। পরে স্থানীয় এক ব্যক্তি মৃতদেহটি বাঁশ দিয়ে চলনবিলের দিকে স্রোতে ভাসিয়ে দেন।

বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ- ময়নাতদন্ত, দাফন, আনুষঙ্গিক খরচসহ ঝামেলার হাত থেকে বাঁচতে পুলিশ মৃতদেহ নদী থেকে তোলেনি। এটা পুলিশের দায়িত্বহীনতার পরিচয়।

জানা যায়, আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের মিরাপুর নামক স্থানে আত্রাই নদীতে দুপুরের দিকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী। শুঁটকিগাছা রাবার ড্যামে মৃতদেহটি আটকে ছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার না করেই চলে যায়।

এরপর সে াতের টানে মৃতদেহটি আবার নদীতে ভাসতে ভাসতে থানার পাশে সাহেবগঞ্জ এলাকায় ঘাসের সঙ্গে আটকে যায়। এ সময় মৃতদেহটি দেখতে শত শত লোক নদীর পাড়ে ভিড় করেন। অজ্ঞাত মৃতদেহটি নদীতে ভাসতে থাকায় এর ছবি এলাকাবাসী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।

এরপর এলাকাবাসী আবারও থানায় খবর দেন। কিন্তু মৃতদেহটি উদ্ধার করতে আসেনি পুলিশ। বিকালে আবদুল লতিফ নামের এক ব্যক্তি বাঁশ দিয়ে লাশটি নদীর সে াতে ভাসিয়ে দেন।

স্থানীয়দের অভিযোগ, মৃতদেহটি পুলিশ উদ্ধার না করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। পুলিশের উচিত ছিল মৃতদেহটি উদ্ধার করা। এরপর সরকারিভাবে প্রয়োজনীয় কাজ শেষ করা। আবদুল লতিফ বলেন, ‘লাশটি উঠানোর জন্য নদীর ধারে গিয়েছিলাম। লাশটি হিন্দু কি মুসলিম চেনার উপায় ছিল না। লাশটি পচে দুর্গন্ধ হচ্ছিল। হাটের দিন হওয়ায় মানুষের সমস্যা হচ্ছিল। এ কারণে লাশটি বাঁশ দিয়ে নদীতে চলনবিলের দিকে ভাসিয়ে দিই।’

উপজেলার শাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর দ্রুত থানায় খবর দেয়া হয়। নদীর পানিতে ওই মৃতদেহটি প্রায় তিন ঘণ্টা ভাসতে থাকলেও পুলিশ উদ্ধার করেনি। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজ্জা বলেন, এলাকাবাসী লাশটি উদ্ধার করার জন্য থানায় খবর দিয়েছিল। ঘটনাস্থলে যেতে যেতে নদীর পানির সে াতে মৃতদেহটি চলনবিলের দিকে ভেসে গেছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031