গ্যাস সরবরাহকারী সংস্থা তিতাস গ্যাস মেট্রোরেল প্রকল্পের জন্য রাজধানীর মিরপুর এলাকায় আবার ১০ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে ।

তিতাসের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আটটার পর থেকে পুনরায় গ্যাস সরবরাহ করা হবে।

এলাকাগুলো হলো- চিড়িয়াখানা রোড, মিরপুর ১, ২, ৬, ৭ নম্বর সেকশন এবং মিরপুর ১০, ১১ ও ১২ নম্বর সেকশনের রাস্তার পূর্ব ও পশ্চিম পাশ, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি ও মিরপুর সেনানিবাসসহ আশপাশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (ডিএমআরটি) মেট্রো রেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের নিমিত্তে ‘শাট ডাউন’ কাজের জন্য এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের যে কাজ চলছে সেটি মিরপুর হয়েই আসছে। এই প্রকল্পের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি চলছে। আর সরাতে হচ্ছে গ্যাসের পাইপলাইন। এজন্য বেশ কয়েক দফা গ্যাস সরবরাহ বন্ধ রেখে কাজ করেছে তিতাস গ্যাস।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031