আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ যারা দেশকে ধ্বংস করার রাজনীতি করছে, দেশকে এখনও পাকিস্তানের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চাইছে তাদের এ দেশে রাজনীতি করার কোনও অধিকার থাকতে পারে না বলে মন্তব্য করেছেন । মঙ্গলবার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। হানিফ বলেন, ১৯৭১ সালে বিতর্কিত কর্মকান্ড ও মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছে। তেমনিভাবে, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে জিয়াউর রহমানের দল বিএনপিরও এ দেশে রাজনীতি করার ও কোন অধিকার থাকতে পারে না। বঙ্গবন্ধু হত্যাকান্ডের মাধ্যমে জিয়াউর রহমান স্বাধীনতাবিরোধী শক্তিকে পুনর্বাসন করে জাতিকে বিভক্ত করেছিল। এ বিভক্তি দূর করার জন্য হলেও জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতে হবে বলে জানান মাহবুব উল আলম হানিফ।
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হাবুনুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, আনোয়ারুল ইসলাম, সিরাজুল ইসলাম মোল্লা, যুবনেতা কাজী আনিসুর রহমান, ইকবাল মাহমুদ সংগঠনের নেতৃবৃন্দগন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930