এক শিশু এবার ধর্ষণের শিকার হলো বাক প্রতিবন্ধী ১০ বছরের । গতকাল সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছী গ্রামে এই ধর্ষনের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই শিশুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর পুলিশের তিনটি টিম অভিযান চালিয়ে ধর্ষক আমির আলীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয়রা জানায়, কুড়ালগাছী গ্রামের দরিদ্র পরিবারের ওই বাক প্রতিবন্ধী শিশু সকালে বাড়ির পাশে খেলা করছিলো। এ সময় প্রতিবেশী আমির আলী তাকে চকলেট দেবার নাম করে ডেকে নেয়। পরে ওই শিশুকে গ্রামের একটি মুরগীর খামারে নিয়ে ধর্ষন করা হয়।
ধর্ষিতার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষক আমির আলী পালিয়ে যায়।
এ ঘটনায় দুপুরে নির্যাতিত ওই শিশুর পরিবার দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ দাখিল করে। থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ জানান, বিষয়টি অবহিত হওয়ার পরই আমরা নির্যাতিত শিশুকে উদ্ধার করি এবং তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডাঃ হোসনে জারী তাহমিনা আখি জানান, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পুলিশ সুপার নিজাম উদ্দীন জানান, ঘটনার পর পরই আমি নিজেসহ পুলিশের সাদা পোশাকধারী তিনটি টিম ধর্ষক আমির আলীকে গ্রেফতারে অভিযান শুরু করি। সন্ধ্যায় ধর্ষক আমির আলীকে তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। একই সাথে ধর্ষনে সহযোগিতার অভিযোগে মনিরুজ্জামান নামে আরো এক জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930