পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার নাম নূর মোহাম্মদ রংপুরে তরুণীকে ধর্ষণের পর ইন্টারনেটে ছবি ছড়িয়ে দেয়ার ঘটনায় করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে ।

মঙ্গলবার রাতে নগরীর কলেজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই।

রংপুর পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে পিবিআই এর বিভাগীয় পুলিশ সুপার মজিদ আলী জানান, নীলফামারীর ডিমলা থানার দক্ষিণ ঝুনাগাছ চাপানী গ্রামের নূর মোহাম্মদ দীর্ঘদিন ধরে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করে আসছিল।

ডিপ্লোমা পাস করা এই যুবক সর্বশেষ রংপুর কারমাইকেল কলেজের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ধর্ষণ করার পর তা ভিডিও করেন। ধর্ষণের ওই ভিডিও বিভিন্ন সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

এ ব্যাপারে ওই ছাত্রী কোতয়ালি থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন। এর প্রেক্ষিতে মঙ্গলবার নগরীর কলেজপাড়া এলাকা থেকে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন, সিম কার্ড, মেমোরি কার্ড উদ্ধার করা হয়।

নূর মোহাম্মদের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা তদন্ত করা হচ্ছে বলে জানান মজিদ আলী।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930