বৃটিশ সেনাবাহিনীর সাবেক ১৭ জন প্রদর্শক বা ইন্সট্রাক্টরের নতুন নিয়োগ পাওয়া সদস্যদের অবমাননা করার অভিযোগে কোর্ট মার্শালে বিচার হবে । আগামী মাসেই বৃটেনের উইল্টশায়ারে বুলফোর্ড কোর্ট মার্শাল সেন্টারে হাজির হতে হবে অভিযুক্তদের। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, হ্যারোগেটের আর্মি ফাউন্ডেশন কলেজের এসব প্রদর্শকের বিরুদ্ধে ৪০টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে শারীরিকভাবে ক্ষতি করার অভিযোগও রয়েছে। তবে শারীরিক ক্ষতি বলতে এখানে কোন ধরনের অবমাননা বা ক্ষতি বোঝানো হয়েছে সে বিষয়টি স্পষ্ট বলা হয় নি। তবে বৃটিশ সেনাবাহিনীতে অধীনস্ত নারী সেনাদের বিরুদ্ধে পুরুষ সদস্যদের যৌন হয়রানির গুরুতর অভিযোগ আছে। এ নিয়ে এরই মধ্যে অনেক রিপোর্ট প্রকাশ হয়েছে। তবে আগামী ২১ ও ২২ শে সেপ্টেম্বরে যে অভিযোগে কোর্ট মার্শাল হচ্ছে তার মধ্যে যৌন হয়রানির অভিযোগ বা ধর্ষণের অভিযোগ আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় নি। রিপোর্টে বলা হয়েছে, সাবেক ১৭ জন প্রদর্শককে এমন বিচারের মুখোমুখি হতে হবে এ বিষয়টি নিশ্চিত করেছে বৃটেনের প্রতিরক্ষা মন্ত্রনালয়। তবে তারা অভিযুক্ত প্রদর্শকের নাম বা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের তালিকা জানাতে অস্বীকৃতি জানিয়েছে তারা। মন্ত্রণালয় বলেছে, এর বেশি তথ্য দেয়া তাদের জন্য উপযুক্ত নয়। আফগানিস্তানে নিযুক্ত ছিলেন বৃটিশ সেনাবাহিনীর সাবেক কমান্ডার কর্নেল রিচার্ড কেম্প। তিনি দ্য মেইল অন সানডে’কে বলেছেন, এই মাত্রার কোনো মামলার কথা আমি এর আগে কখনো শুনি নি।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930