স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বাংলাদেশে উন্নয়ন ঠেকাতে নতুন করে দেশবিরোধীরা চক্রান্ত শুরু করেছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আজ আবার চক্রান্ত শুরু হয়েছে। এ চক্রান্তের কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছেন। তাই শেখ হাসিনাকে ঠেকাতে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে।’ সোমবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘তিনিই বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘জাতির কয়েকজন বেঈমান যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, চার জাতীয় নেতাকে হত্য করেছে, একটি কালো আইন করে হত্যাকারীদের নিরাপত্তা দিয়েছে, তখন কোথায় ছিলেন আদালত?’ তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি করছে। কিসের সহায়ক সরকার? বাংলাদেশের জনগণই সহায়ক সরকার। এসব কথা বলে লাভ নেই। সারাবিশ্বের সংসদীয় গণতন্ত্রে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই হবে। প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরা যে সব দেশে পালিয়ে আছে, সেসব দেশকে তাদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিরা যে দেশে পালিয়ে আছে, সেই সব দেশের প্রতি ১৬ কোটি মানুষের পক্ষ থেকে অনুরোধ জানাব, আপনারা খুনিদের ফিরিয়ে দিন।’ তিনি বলেন, ‘যে সব দেশ মানবতার কথা বলে, তাদের বলব, খুনিদের ফিরিয়ে দিন। তারা আত্মস্বীকৃত খুনি। তাই তাদের প্রতি মানবতা দেখাবেন না।’

সতীর্থ-স্বজন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রাহাত খান।  এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, শহীদ বুদ্ধিজীবী আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ।সূত্র: বাসস

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031