গাজীপুর জেলা প্রশাসনের হস্তক্ষেপে প্রায় দু’মাস বন্ধ থাকার পর আবারো আবাসিক হোটেলে শুরু হয়েছে অবৈধ যৌন ব্যবসা। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে আজ শুক্রবার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মোট ৪৮ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। হোটেলটি সীল গালা করে দিয়ে তাদের প্রত্যেককে কারাদ- দেয়া হয়েছে।
জেলা প্রশাসনের সূত্র ও স্থানীয়রা জানায়, গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির কাছের রোজ ভ্যালি নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ২৭ নারী ও ২১ জন পুরুষকে গ্রেপ্তার করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবিরের নির্দেশে নেজারত ডেপুটি কালেক্টর বি. এম কুদরত এ খুদা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে।
উল্লেখ্য, প্রায় দু’মাস আগে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ওই হোটেলে অভিযান চালিয়ে ৩৫ জন নারী-পুরুষকে আটক করে এবং হোটেলটি সিলগালা করে স্থানীয় হোতাপাড়া পুলি ফাড়ির ইনচার্জ এস আই নাজমুলকে হোটেলের চাবি বুঝিয়ে দেন নির্বাহী ম্যজিস্টেট। পরে হোটেল মালিক জজ মিয়া করে পূনরায় ওই হোটেলে দেহ ব্যবসা চালু করে। আবারো হোটেলে অসামাজিক কাজের খবর পেয়ে জেলা প্রশাসন আজ এ অভিযান চালান।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728