টাঙ্গাইলের পুংলি নদীর ওপর রেল সেতু আংশিক ধসে যাওয়ার কারণে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের জেলাগুলোর রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। আজ সকাল ৫টার দিকে ওই রেলসেতু অতিক্রম করে খুলনা থেকে ঢাকামুখী সুন্দরবন এক্সপ্রেস। এরপরই বন্যার পানির তীব্র ¯্রােতে ওই সেতুর বেসমেন্টের প্রায় ২০ ফুট এলাকা ধসে গেছে। মিডিয়ার খবরে বলা হয়েছে, জয়দেবপুর থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে ওই সেতু মেরামত কাজ শুরু করেছে। পাবনার পাকশি থেকে আরেকটি ট্রেন ঘটনাস্থলে যোগ দেয়ার কথা। মিডিয়াকে এ কথা জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের প্রধান প্রকৌশলী রমজান আলী। টাঙ্গাইলের ডিসি খান মোহাম্মদ নূরুল আমিন ও এসপি মাহবুবুল আলম ওই সেতুটির মেরামত পর্যবেক্ষণ করছিলেন। পাকশি জোনের রেল বিভাগের জেনারেল ম্যানেজার ওয়াশিম কুমার তালুকদার বলেছেন, তারা আশা করছেন আগামীকাল সকাল নাগাদ তারা অস্থায়ীভাবে রেল যোগাযোগ পুনঃস্থাপন করতে পারবেন। তবে রেল যোগাযোগ পুরোদমে চালু করতে তিন দিন সময় লাগতে পারে। টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ সেতুর এই সমস্যার জন্য বন্যার পানিকে দায়ী করেছেন। পাশাপাশি পুংলি নদূ থেকে বালু উত্তোলনকেও তিনি দায়ী করেন। ওদিকে নীলফামারি থেকে ঢাকাগামী ট্রেন নীলসাগর এক্সপ্রেস ক্ষতিগ্রস্ত সেতুর কাছে এসে আটকে আছে। স্থানীয়রা আজ সকালে লাল পতাকা দেখিয়ে সতর্ক করলে এ ট্রেনের চালক সেতুটির খুব কাছে তার ট্রেন থামিয়ে দিতে সক্ষম হয়েছেন। ওই রেল সেতুটিতে ধসের কারণে ঢাকামুখী রংপুর এক্সপ্রেস আটকে আছে বঙ্গবন্ধু ব্রিজ ইস্ট রেলওয়ে স্টেশনে। দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকামুখী একতা এক্সপ্রেস আটকে আছে বঙ্গবন্ধু ব্রিজ রেলওয়ের পশ্চিম স্টেশনে। ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস আটকে আছে জয়দেবপুর রেল স্টেশনে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930