বন্যায় ক্ষতিগ্রস্তরা নতুন ফসল ঘরে তোলার আগ পর্যন্ত আগামী তিন মাস ত্রাণ সামগ্রী পাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। সবাই যেন খাদ্য সহায়তা পেতে পারে সেজন্যই এই ব্যবস্থা চালু হচ্ছে এবং এটি অব্যাহত থাকবে। প্রত্যেকের কাছেই ত্রাণ সামগ্রী পৌঁছবে। আপনাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং আমাদের ওপর আস্থা রাখতে হবে। রোববার সকালে দিনাজপুর জেলা স্কুলে বর্ন্যাতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, বন্যায় ফসলের ক্ষতি হলেও এখনো পর্যাপ্ত খাবারের মজুদ রয়েছে। তারপরও আমরা সর্তকতার সঙ্গে খাদ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, এখনও কোন কোন ক্ষেতে পানি জমে আছে। আমি নির্দেশ দিয়েছি এই সমস্ত ক্ষেতের আইল কেটে দিয়ে অথবা পানি নিস্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তা বের করে দেয়ার। অনেক ক্ষেত্রে রাস্তাঘাট নষ্ট হয়েছে। রেল লাইনে পানি ঢুকেছে। আমাদের বিভিন্ন মন্ত্রণালয় যেমন সড়ক এবং সেতু মন্ত্রণালয় এবং আমাদের এলজিইডি, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় আগে থেকেই তৈরী হয়ে আছে। বন্যার পানি নেমে গেলেই রাস্তা মেরামতের কাজ আমরা শুরু করে দেব। ভেঙ্গে যাওয়া বাঁধ সংস্কারে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, অনসার-ভিডিপির সদস্যদের নিয়োজিত করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমার ব্যক্তিগত জীবনে চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি চাই বাংলার মানুষ যেন ভালো থাকে। আপনাদের জীবন যাতে উন্নত হয়। আপনাদের ছেলে-মেয়েরা যেন লেখাপড়া শিখতে পারে, আপনারা যেন ভালোভাবে বাঁচতে পারেন এবং যেকোন প্রাকৃতিক দুর্যোগে আমরা আপনাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি সেটাই আমাদের দায়িত্ব। শেখ হাসিনা বলেন, আমাদের কৃষক ভাইদের যাদের ক্ষেতের ফসল নষ্ট হয়েছে তারা যেন পুনরায় কৃষিঋণ পেতে পারেন সে ব্যবস্থাও করে দেবো। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ বারবার আসবেই, দুর্যোগ মোকাবেলা করতে হবে। মানুষের জানমালের ক্ষতি যাতে না হয়, তার ব্যবস্থা করাই আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমরা সেইভাবেই সকল কর্মপরিকল্পনা নিচ্ছি।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031