রোববার (২০ আগস্ট) সকাল ১০টায় সিএমপি’র সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ সভা শেষে পুরস্কার বিতরণ করেন।

অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন,আসামী গ্রেফতার ও ভাল কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্তরের ৯২ জন পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের নগদ অর্থ ও সম্মাননা সনদ প্রদান করেছেন সিএমপি কমিশনার মোঃ ইকবাল বাহার বিপিএম, পিপিএম

পুলিশ কমিশনারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য্য, উপ-পুলিশ কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (বন্দর) হারুন-উর-রশিদ হাযারী, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস.এম. মোস্তাইন হোসেন, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মোঃ ফারুক উল হক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) সৈয়দ আবু সায়েম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মোঃ সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোঃ মোখলেছুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম সকল সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও র‌্যাব, সিআইডি, পিবিআই, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, এপিবিএন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।
এসময় পুলিশ কমিশনার গত মাসে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সিএমপি’র পুলিশ সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল ইউনিটকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সকল থানা, ডিবি সহ অন্যান্য সংস্থাকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন।

কমিশনার সকল জোনের ডিসিদের স্ব স্ব জোনে ব্লক রেইড পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করেন। সংশ্লিষ্ট ডিসিগণ’কে এই বিষয়টি তদারকি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও কমিশনার মহোদয় সভায় ওয়ারেন্ট তামিল এবং ওয়ারেন্ট এর গায়ে তামিলকারী অফিসারের কৈফিয়ত উল্লেখ করা, অপমৃত্যু মামলা, নিয়মিত মামলা, ট্রাফিক সংক্রান্ত মামলা সমূহ দ্রুত নিষ্পত্তি করতে ডিসি, এসি ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের তাগিদ প্রদান করেন।

এছাড়াও অফিসার ইনচার্জ পাহাড়তলীকে আসন্ন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেট চলাকালীন সময়ে খেলোয়ারদের স্টেডিয়াম আসা যাওয়ার পথের রাস্তাঘাট যেন পরিস্কার পরিচ্ছন্ন থাকে তা নিশ্চিত করতে বলেন।

এর আগে সকাল ৯টায় দামপাড়াস্থ পুলিশ লাইনস্রে ড্রিল শেডে কল্যান সভা আগস্ট-২০১৭ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন সমস্যার সমাধানকল্পে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জুলাই/২০১৭ মাসে শ্রেষ্ঠ বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক, শ্রেষ্ঠ উপ-পরিদর্শক এর সম্মাননা সনদ প্রাপ্ত হয়েছেন যথাক্রমে উপ-পুলিশ কমিশনার (বন্দর) হারুন-উর-রশিদ হাযারী, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) এস.এম মোবাশ্বের হোসেন, পুলিশ পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম, পিপিএম, অফিসার ইনচার্জ, কর্ণফুলী থানা, পুলিশ পরিদর্শক সাইফুল আলম চৌধুরী, সাবেক অফিসার ইনচার্জ, চান্দগাঁও থানা, পিএসআই/বাবুল আক্তার, ডবলমুরিং থানা।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930