হাই কোর্ট বহুল আলোচিত নারায়ণগঞ্জের স্পর্শকাতর সাত খুন মামলার ‘ডেথ রেফারেন্স ও আপিলের’ ওপর রায় দেয়া শুরু করেছেন । আদালতের বাইরে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ডেপুটি এটর্নি জেনারেল একেএম জাহিদ সারোয়ার কাজল বলেছেন, আদালতকক্ষের ভিতরে মাত্র ১০ জন সাংবাদিককে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বেলা পৌনে ১১টার দিকে রায় পড়া শুরু করেন। পুরো রায় ঘোষণায় জানা যাবে এ মামলায় আসাীদের বিরুদ্ধে নিম্ন আদালতের দেয়া দ- হাইকোর্টে বহাল থাকবে কি না। এদিকে হাইকোর্টের এ রায় জানার অপেক্ষায় আছেন দেশবাসী।
(বিস্তারিত আসছে)

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728