সংযুক্ত আরব আমিরাত-সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ মুসলিম দেশে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন উদযাপিত হবে আগামী ১ সেপ্টেম্বর শুক্রবার।

মঙ্গলবার (২২ আগস্ট) আমিরাতের চাঁদ দেখা কমিটি এ ঘোষণা দেন।

স্বাভাবিকভাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা।

সে হিসাব অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর (শনিবার) বাংলাদেশে উদযাপিত হতে পারে ঈদুল আজহা।

হিজরি বর্ষপঞ্জি হিসেবে জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত তিন দিন ধরে ঈদুল আজহা চলে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728