একটি নৈশকোচ খাদে পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে । আহত হয়েছেন যানটির অন্তত ৩০ যাত্রী।

রবিবার ভোর চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে গোল্ডেল লাইন পরিবহনের একটি নৈশকোচ পিরোজপুর যাচ্ছিল। গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় আসার পর চালক যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এতে বাসটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজন নিহত হয়। আহত হয় অন্তত ৩০ জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে দুইজনের নামপরিচয় পাওয়া গেছে। তারা হলেন মহিউদ্দিন মৃধা (৩৫) ও তার ছেলে রাহাত মৃধা (৫)। তাদের বাড়ি পিরোজপুরের লাহুড়ি গ্রামে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামূল হুদা। তিনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930