পুলিশ ঝিনাইদহ সদর উপজেলায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রবিউল ইসলাম বাবুল (৪২) নামে এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিউল সদর উপজেলার মহামায়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, দক্ষিণ দুর্গাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শারীরিক বিভাগের শিক্ষক রবিউল ইসলাম স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রারি করেন। এ ঘটনায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে। ঘটনার পর গতকাল বিকালে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। মামলার পর রাতেই শিক্ষক রবিউল ইসলামকে মধুহাটি ইউনিয়ন পরিষদের একটি কক্ষ থেকে গ্রেপ্তার করা হয়।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ সরকার জানান, এখন পর্যন্ত এ রকম কোনো ঘটনার খবর আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930