শামীম আহমেদ  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক জানান , মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে নগরীর সিনেমা প্যালেস ও শাহ আমানত সেতু এলাকায় আলাদা অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে সাড়ে ছয় হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- শফিকুল ইসলাম (২৪), মো. ইউনুস (২২), আবু সিদ্দীক (২০), আবু ফয়াজ ওরফে জিয়াবুল (৪০)।

তারা টেকনাফের লেদা ইউনিয়নের বাসিন্দা জানিয়ে তিনি বলেন, “ইউনুস মিয়ানমারের নাগিরক। লেদা রিফিউজি ক্যাম্পে থাকেন তিনি। আর অপর দুইজন টেকনাফ পৌরসভার বাসিন্দা।”

শামীম বলেন, আগে থেকে খবর পেয়ে মঙ্গলবার রাতে বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে শফিকুল ও ইউনুসকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে পেটের ভেতরে করে ইয়াবা নিয়ে নিয়ে আসার তথ্য জানান তারা।

পরে তাদের কাছ থেকে দেড় হাজার ইয়াবা বের করা হয়।

এদিকে বুধবার সকালে কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকা থেকে পাঁচ হাজার ইয়াবাসহ আবু সিদ্দীক ও জিয়াবুলকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শামীম বলেন, পলিথিন দিয়ে ছোট ছোট পুটলি বানিয়ে ইয়বাগুলো গিলে পেটের ভেতরে করে নিয়ে আসে গ্রেপ্তার চারজন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930