জাতিসংঘ প্রস্তুত বাংলাদেশ, ভারত ও নেপালে ভয়াবহ বন্যায় আক্রান্তদের ত্রাণ সহায়তায় সহযোগিতা করতে । এসব দেশে বন্যায় প্রাণহানীতে গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরাঁ। ইউনাইটেড নেশনস নিউজ সেন্টার এ খবর দিয়েছে। এতে বলা হয়, মৌসুমী ভারি বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানী ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন মহাসচিব গুতেরাঁ। গতকাল তার মুখপাত্রের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে- বাংলাদেশ, ভারত ও নেপালের সরকার ও জনগণের প্রতি এই শোক প্রকাশ করেছেন গুতেরাঁ। আক্রান্তদের পাশে দাঁড়ানোয় সংশ্লিষ্ট দেশগুলোর সরকার প্রধানকে ‘স্যালুট’ জানিয়েছেন তিনি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | |
