পুলিশ এক নারীর ৩৫ টুকরো লাশ উদ্ধার করেছে ঢাকার অদূরে আশুলিয়ার জামগড়া এলাকার একটি বাড়ি থেকে । শুক্রবার রাতে জামগড়া এলাকার প্রবাসী মাসুদ মিয়ার ভাড়া বাড়িতে একটি ড্রামে লাশের টুকরাগুলো পাওয়া যায়। তবে ওই নারীর পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই ঘরে স্বামী-স্ত্রী দুইজন বাস করতেন। স্ত্রীকে হত্যার পর স্বামী পালিয়ে গেছে।ময়নাতদন্তের জন্য লাশের টুকরোগুলো শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রতিবেশীরা জানায়, গত দুদিন ধরে প্রবাসী মাসুদ মিয়ার ভাড়া দেওয়া কক্ষটি তালাবন্ধ। শুক্রবার রাতে ওই কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়া হয়।

আশুলিয়া থানার এসআই  মলয় কুমার সাহা গণমাধ্যমকে জানান, ঘরের মধ্যে একটি ড্রামের ভেতর থেকে অর্ধগলিত লাশের টুকরাগুলো পাওয়া গেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

লাশটি কোনো যুবতী নারীর। হাত-পা, মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মিলে ৩৫টি টুকরা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930