মিয়নামারের রোহিঙ্গাদের বাংলাদেশে আসার বিষয়ে কূটনৈতিক তৎপরতা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি রোহিঙ্গাদের পাশে দাঁড়াতেও সরকারের প্রতি আহ্বান জানান।

শনিবার দুপুরে ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই আহ্বান জানান ড. মোশাররফ।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘ঈদের দিনেও দেশের মানুষ ভালো নেই।  আমরা আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও শান্তি-শৃঙ্খলা ফেরানোর প্রত্যয় ব্যক্ত করছি। অরাজকতা ও অশান্তির হাত থেকে দেশকে রক্ষা করবো।’

এসময় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আহমদ আজম খান, রুহুল কবির রিজভীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930