জাহেদুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে ঈদ শেষে ট্রেনের ছাদে চড়ে কর্মস্থলে ফেরার পথে ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ।

শনিবার সকালে নাটোর রেল স্টেশন থেকে নিহত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। জাহেদুল ইসলাম কুড়িগ্রামের দৌলদিয়া কল্লাপাড়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে।

নাটোর রেল স্টেশন  মাস্টার খান মনিরুজ্জামান জানান, ঈদ শেষে দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে কর্মস্থলে ফিরছিলেন যুবক জাহেদুল ইসলাম। পথে নওগাঁর রানীনগর এলাকায় রেল লাইনের ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে ট্রেনটি নাটোর স্টেশনে এসে থামার পর আহত যুবককে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

স্টেশন মাস্টার জানান, মরদেহটি সান্তাহার রেলওয়ে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930