তিনটি লঞ্চ পদ্মা নদীর ওয়াপদা চেয়ারম্যান ঘাটের টার্মিনালে তীব্র স্রোতে ডুবে গেছে শরীয়তপুরের নড়িয়ায় । এতে ৫ যাত্রী উদ্ধার হলেও এখনো পর্যন্ত অর্ধশতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
লঞ্চডুবির বিষয়টি নিশ্চিত করে নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, আজ সোমবার গভীর রাতে ৪টি লঞ্চ ওয়াপদা চেয়ারম্যান ঘাট টার্মিনালে এসে ভিড়ে। ভোর পাঁচটার দিকে পদ্মা নদীতে প্রচুর স্রোত থাকায় টার্মিনাল থেকে ছিড়ে নড়িয়া-২, মৌচাক-২, মহানগর নামে ৩টি লঞ্চ পদ্মা নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় পাঁচযাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও, যাত্রী ও লঞ্চ স্টাফসহ কতজন নিখোঁজ রয়েছে তা এখনই বলা যাচ্ছে না। উদ্ধারের চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার কাজ শুরু করেছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930