মালয়েশিয়া প্রায় ৫০ হাজার মে. টন ত্রাণ সহায়তা দিয়েছে রোহিঙ্গাদের জন্য পাঠানো আন্তর্জাতিক মানবিক সাহায্য লুটপাটের আশঙ্কা করে বিএনপির ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল নোমান বলেছেন, । অন্যরাও দেবে। সঠিক তদারকি না করলে এগুলো লুটপাটের সম্ভবনা রয়েছে। আর যথাযথভাবে বন্টন হলে রোহিঙ্গাদের খাদ্য সমস্যা থাকবে না বলে মনে করেন তিনি।

রবিবার বিকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই হাইস্কুল মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নোমান।

বিএনপির এই নেতা বলেন, ‘বন্যা দুর্যোগের পর রোহিঙ্গা অনুপ্রবেশ নতুন করে দেশে মানবিক সমস্যার সৃষ্টি করেছে। আমাদের হাজারো সঙ্কট থাকা সত্ত্বেও আরো একটি বাড়তি সঙ্কট বিপাকে ফেলেছে। আমরা চাই সরকারের পাশাপাশি সারা বিশ্ব যেন তাদের পাশে দাঁড়ায়।’

নোমান আরও বলেন, ‘১৯৭১ সালে আমরা মুক্তিযুদ্ধ করেছি একমাত্র গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্র হারিয়ে গেছে। আন্দোলন ও ভোটের মাধ্যমে আবার সেই গণতন্ত্র অর্জন করতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপির সাবেক সভাপতি এন্তাজ আলী প্রামানিক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, দলের সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনোয়ার চৌধুরী বাবু, মনোয়ার হোনেস শামীম, বরাদ আলী, কেরামত তালুকদার প্রমুখ।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031