৩ কোটি টাকা মুল্যের ১ লক্ষ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বলে জানা গেছে টেকনাফের হোয়াইক্যং থেকে বিজিবি অভিযান চালিয়ে । তবে ইয়াবা চোরাচালানীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
টেকনাফ-২ বিজিবি’র অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান “বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় ইয়াবার একটি চালান হোয়াইক্যং ইউপিস্থ ওবিএম ঘাট বরাবর নাফ নদীর কিনারা দিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অত্র ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির নায়েব সুবেদার মোঃ নজরুলের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ১২ সেপ্টেম্বর দ্রুত বর্ণিত স্থানে গমন করতঃ নাফ নদীর কিনারায় অবস্থান নিয়ে ওঁৎ পেতে থাকে। আনুমানিক রাত ৮টায় ২ জন লোককে একটি ব্যাগ হাতে নিয়ে আসতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এমতাবস্থায় ইয়াবা পাচারকারীরা বিজিবি টহল দলকে লক্ষ্য করা মাত্রই দ্রুত দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল তাদের পিছু ধাওয়া করে। এক পর্যায়ে ইয়াবা পাচারকারীরা তাদের হাতে থাকা ব্যাগটি ফেলে পার্শ্ববর্তী গ্রামের ভেতর পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে টহলদল ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশী করে ৩ কোটি টাকা মূল্যমানের ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে”।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031