এক মাদ্রাসায় আগুনে শিক্ষক ও শিক্ষার্থীসহ কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে । তাহফিজ দারুল কোরআন ইতিফাকিয়া মাদ্রাসায় বৃহস্পতিবার খুব ভোরে এই আগুনের সূত্রপাত বলে বিবিসি-র প্রতিবেদনে বলা হয়েছে।

কুয়ালালামপুরের অগ্নি ও নিরাপত্তা বিভাগের পরিচালক খাইরুদ্দিন দ্রামান বলেন, মৃতদের মধ্যে ২৩ জন শিক্ষার্থী ও দুইজন ওয়ারডেন।

তবে মৃতদের বয়স সম্পর্কে তাৎক্ষণিক কোনো ধারণা দেননি তিনি। সাধারণত পাঁচ থেকে ১৮ বছর বয়সীরাই কোরআন শিখতে আসে।

জরুরি বিভাগের এক কর্মকর্তা বলেন, শহরের জালান দাতুক কিরামাত এলাকায় লাগা এই আগুন হতে পারে গত ২০ বছরে দেশটির অগ্নিদুর্যোগের সবচেয়ে বড় ঘটনা।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, আগুন ঘরের ছাদ পর্যন্ত ছুঁয়েছে। যেখানে শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিল। ছবিতে চিন্তিত অভিভাবকদের মাদ্রাসার বাইরে অপেক্ষা করতেও দেখা গেছে।

কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের প্রত্যেকেরই ধোঁয়ার কারণে তীব্র শ্বাসকষ্ট হচ্ছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাবিজ রাজাক এক টুইটে আক্রান্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930