বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল লন্ডন থেকে দেশে ফেরার কথা থাকলেও চিকিৎসা শেষ না হওয়ায় ফেরছেন না । কবে ফিরবেন তা এখনই বলা যাচ্ছে না। আরো দুয়েক সপ্তাহ সময় লাগতে পারে। সব কিছুই নির্ভর করছে চিকিৎসকদের ওপর।

লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম সাত্তার এ তথ্য জানালেন। তিনি বলেন, চিকিৎসা শেষ না হওয়ার কারণে ১৫ সেপ্টেম্বর দেশে ফেরতে পারছেন না বিএনপি চেয়ারপারসন। তার চিকিৎসা অব্যাহত আছে। চিকিৎসা কার্যক্রম শেষ হওয়ার পরপরই তিনি দেশে ফিরে আসবেন।

সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, চোখের চিকিৎসার পাশাপাশি বর্তমানে বেগম খালেদা জিয়ার পায়ের চিকিৎসাসহ স্বাস্থ্য পরীক্ষা চলছে। আগামী ১৭ ও ১৮ সেপ্টেম্বর পুনরায় চেকআপের জন্য সময় নির্ধারণ করা আছে। তারপরই বলা সম্ভব হতে পারে কবে দেশে ফেরবেন ২০-দলীয় জোট নেত্রী।

একই কথা বলেছেন, দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ম্যাডাম লন্ডন যাওয়ার প্রাক্কালে দেশে ফেরার ব্যাপারে আনুমানিক তারিখ হিসেবে ১৫ সেপ্টেম্বর ধরে নেওয়া হয়েছিল। কিন্তু যে চিকিৎসার জন্য তিনি বিদেশে গিয়েছেন— সেই চিকিৎসা শেষ না করে তো আসা সম্ভব নয়। তাছাড়া তার দেশে ফেরার বিষয়টি এখন সম্পূর্ণভাবে চিকিৎসকদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে। আগামী রোব ও সোমবার দুই দিনই ম্যাডামের চেকআপের তারিখ রয়েছে। সেই চেকআপ করানোর পরই হয়তো চিকিৎসকরা বলতে পারবেন— কবে নাগাদ তিনি দেশে ফেরতে পারবেন। তার আগে কিছুই বলা সম্ভব নয়।

এর আগে ১৫ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়া দেশে ফেরবেন বলে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সম্ভাব্য তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে দেশের প্রিন্ট ও ইলেকট্রনিকসহ বিভিন্ন মিডিয়ায় তা প্রচার ও প্রকাশিত হয়।

গত ১৫ জুলাই শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দর ত্যাগ করেন। চোখের ও পায়ের চিকিৎসাসহ স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রায় দুই মাস ধরে লন্ডনে পুত্র তারেক রহমানের বাসায় অবস্থান করছেন তিনি। তারেক রহমানসহ স্ত্রী ডা. জোবায়দা রহমান, মেয়ে জায়মা রহমান ছাড়াও প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শার্মিলা রহমান সিঁথি, তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান বিএনপি চেয়ারপারসনকে সার্বক্ষণিক দেখভাল করছেন। তার আগে বিগত ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়া লন্ডন গিয়েছিলেন। তখনো চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন শেষে দেশে ফেরেন তিনি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031