প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বাহিনী যেভাবে কাজ করছে তা প্রশংসনীয় দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে সহকারি পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রচলিত আইন, সততা ও নৈতিকতার মূল্যবোধই হবে পুলিশের পেশাগত দায়িত্ব পালনের পথ প্রদর্শক। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করতে হবে। দেশের সঙ্কটময় মুহূর্তে বাংলাদেশের পুলিশ তা করছেও।

প্রধানমন্ত্রী বলেন, শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতিক বাংলাদেশের পুলিশ। শুধু স্বাধীনতা সংগ্রামেই নয়, দেশের সঙ্কটময় মুহূর্তে দেশের পুলিশ সদস্যরা সাহসিকতার সাথে কাজ করেছেন। পুলিশের এমন আন্তরিকত, কর্মদক্ষতা ও পেশাদারিত্ব দেশবাসীর কাছে প্রশংসিত হচ্ছে।

প্রশিক্ষণ শেষ করা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আমি নবীন পুলিশ কর্মকর্তাদের বলবো- পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের সময় দেশের জনগণের মৌলিক অধিকার ও মানবাধিকারের প্রতি সর্বাধিক গুরুত্ব দিতে হবে। আমার দৃঢ় বিশ্বাস, নবীন পুলিশ কর্মকর্তাগণ অর্জিত জ্ঞান, শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সাথে দেশের কল্যাণে নিয়োজিত হবে।

পরে প্রধানমন্ত্রী কুচকাওয়াজ উপভোগ করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের অভিবাদনও গ্রহণ করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলার পবা উপজেলার হরিয়ানে রাজশাহী চিনিকল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিবেন। ওই জনসভা থেকে তিনি রাজশাহীর বেশকিছু উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031