পুলিশ টেকনাফের নাফ নদ থেকে ৪ মরদেহ উদ্ধার করেছে । আজ বৃহস্পতিবার ভোরে নাফ নদের সাবরাং ঝিনাপাড়া ও শাহপরীর দ্বীপ পয়েন্ট থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। শাহপরীর দ্বীপ থেকে মা ও শিশু এবং টেকনাফে সাবরাং ঝিনাপাড়া পাড়া পয়েন্টে ১ জন পুরুষ ও ১ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে, আজ বেলা ১১ টার সময় শাহপরীর দ্বীপ মোহনায় আরো একটি রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে ৩ জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন রোহিঙ্গা নারী ও শিশু।
বিজিবি’র নয়াপাড়া বিওপি’র কোম্পনী কমান্ডার আব্দুর রাজ্জাক বলেছেন, তার কর্ম এলাকায় এ ধরনের নৌকা ডুবির সংবাদ জানা নেই। তবে ২ জনের মৃতদেহ উদ্বার করা হয়েছে বলে তিনি জানান।
কোস্ট গার্ড শাহপরীরদ্বীপ ষ্টেশন ইনচার্জ মোস্তফা কামাল বলেন, নৌকা ডুবির সংবাদ শুনেছেন তিনি। এ পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাইন উদ্দিন খান জানান, বৃস্পতিবার সকালে সাবরাং নাফ নদ ও শাহপরীর দ্বীপ পশ্চিম পয়েন্ট দিয়ে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারনা উদ্ধার হওয়া মৃতদেহ গুলো মিয়ানমার হতে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের লাশ। তাই যথাযত প্রক্রিয়ায় এসব মৃতদেহ গুলো স্ব স্ব এলাকায় দাফনের ব্যবস্থা করা হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031