ইন্দোনেশিয়া মিয়ানমারে দমন পীড়নের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য আরও দুটি বিমানে ২০ টন ত্রাণ পাঠিয়েছে।

শনিবার সকাল ১০টায় এবং বেলা ১২টায় বিমান দুটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়। এ নিয়ে তিন দিনে মোট ছয়টি বিমানে প্রায় ৫৭ টন ত্রান পাঠালো ইন্দোনেশিয়া।

শনিবার সকালে বিমানবন্দরে বাংলাদেশের পক্ষে ত্রাণ গ্রহণ করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান বলেন, সকাল ১০টায় আসা বিমানটিতে ১০ টন চাল আছে। পরের বিমানটিতে ১০ টন পরিমাণ কম্বল, তাঁবু ও তৈরি খাবার সামগ্রী আছে। বৃহস্পতিবার প্রথমবারের মত ২০ টন চাল, তাঁবু, কম্বল ও শুকনো খাবার নিয়ে ইন্দোনেশিয়ার পাঠানো দুটি বিমান চট্টগ্রামে আসে।

শুক্রবার একটি বিমানে আসে সাত দশমিক ১৬ টন ওজনের কম্বল, চিনি, কাপড়, পানির ট্যাঙ্ক ও ফ্যাসিলি কিটস। অন্য একটি বিমানে আসে ১০ টন চাল। সবার আগে ৯ অগাস্ট মালয়েশিয়া থেকে রোহিঙ্গাদের জন্য একটি বিমান চট্টগ্রামে এসেছিল। এখন পর্যন্ত ভারত দুটি বিমানে ১০৭ টন, ইন্দোনেশিয়া ছয়টি বিমানে করে ৫৭ টন, ইরান একটি বিমানে ৪০ টন, মরক্কো একটি বিমানে ১৪ টন এবং মালয়েশিয়া একটি বিমানে ১২ টন ত্রাণ পাঠিয়েছি। সব মিলিয়ে এই পাঁচ দেশের পাঠানো ত্রাণের পরিমাণ ২৩০ টন। রোহিঙ্গাদের জন্য ভারত থেকে মোট সাত হাজার টন ত্রাণ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা।

এছাড়া ইরান থেকে আরও ৫০ টন ত্রাণবাহী আরেকটি বিমান দু-তিন দিনের মধ্যে চট্টগ্রামে পৌঁছাবে বলে জানিয়েছেন দেশটির বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930