কানাডা নিপিড়ীত রোহিঙ্গা মুসলিমদের পাশে দাড়াবে জাতিসংঘে  । মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর দূর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশটি বলেছে, রাখাইনে তাদের রাষ্ট্রদূতের পাঠানোর চেষ্টা করা হবে। টরোন্টোতে রোহিঙ্গাদের সমর্থনে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। এ খবর দিয়েছে হাফিংটন পোস্ট কানাডা। ফ্রিল্যান্ড বলেন, তিনি ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে মনোযোগ দেবেন। তিনি আরো জানান, রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের সঙ্গেও কথা বলেছেন তিনি। আর সংঘাতের এলাকায় রাষ্ট্রদূতকে পাঠানোর বিষয়টা কানাডা মনোযোগ দিয়ে দেখছে বলে জানান ফ্রিল্যান্ড। তিনি বলেন, ‘আমাদের রাষ্ট্রদূত রাখাইন রাজ্যে যাওয়ার চেষ্টা করছে। আমরা চাই আমাদের রাষ্ট্রদূত সেখানে যাক যেন আমরা দেখতে পারি সেখানে কি হচ্ছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031