বাংলাদেশ রোমাঞ্চকর জয়ে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করেছে । ভারতের বিপক্ষে তিন গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নাটকীয় জয় তুলে নিয়েছে যুবারা। সোমবার ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচটি ৪-৩ গোলে জিতেছে বাংলাদেশ।
প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় যুবারা। ৫৫তম মিনিটে জাফর ইকবালের গোলে ম্যাচে ফিরে বাংলাদেশ। শেষ বাঁশি বাজার আগে জয়সূচক গোলটিও করেন তিনি। অন্য দুটি গোল মোহাম্মদ সুফিল ও রহমত মিয়ার।
আগামী বুধবার মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর নেপালের বিপক্ষে খেলবে ২৫ সেপ্টেম্বর। তার দুদিন পর স্বাগতিক ভুটানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে মাহবুব হোসেন রক্সির দল।
