১০ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ  চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকা থেকে । শুক্রবার সকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর জোন) আসিফ মহিউদ্দিন জানান।

গ্রেপ্তাকৃতরা হলেন- আরিফুল হক (২৪) ও আব্বাস উদ্দিন (২৭)। তারা দুজনেই সাতকানিয়া উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একই উপজেলার হানিফ নামে এক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো নিয়ে চট্টগ্রামে এসেছেন বলে জানায়। সহকারি কমিশনার (বন্দর জোন) আসিফ মহিউদ্দিন এ প্রসঙ্গে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে সকালে গোয়েন্দা পুলিশের একটি দল টোল প্লাজা এলাকায় অভিযান চালায়। এসময় আরিফুল ও আব্বাসকে আটকের পর তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা বাজারের ব্যাগের ভেতর পাঁচ হাজার করে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031