পুলিশ নারী ও শিশুসহ ১৩ রোহিঙ্গাকে আটক করেছে  সাতক্ষীরার কলারোয়া থেকে। আজ শুক্রবার দুপুরে কলারোয়া বাস ষ্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত রেহিঙ্গারা দালালের মাধ্যমে কাজের সন্ধানে ভারতে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তবে, থানা হাজতে আটক রোহিঙ্গারা জানান, তারা কাজের সন্ধানে রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে দেশের দক্ষিণাঞ্চলে চলে আসলে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে দেয়। আটককৃত রোহিঙ্গারা হলেন- মো. নবী হোসেন (২৭), মোছা. দিলদার বেগম (২১), তার ছেলে আব্দুর রহমান (০১), মো. করিম (২৫), মোছা. আমেনা বেগম (২০), তার ছেলে মো. আলী নূর (০১) তার স্বামী আব্দুল করিম, শহীদুল ইসলাম (২৪), জিনু আক্তার (২০), তার মেয়ে সাবিকুন্নাহার (০৩), সালমা খাতুন (২১), তার ছেলে নুর হোসেন (০২), তার ছেলে নুর হায়াত (০১) ও জমির হোসেন (১৮)। রোহিঙ্গারা সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের মন্ডুই জেলার মেসেরেনাই থানার মিদ্দাপাড়া গ্রামের বাসিন্দা। ১৮ দিন আগে তারা সে দেশের সেনা সদস্যদের নির্যাতনের মুখে সম্ভ্রম হারিয়ে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ প্রবেশ করেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে জানতে পারেন প্রাণভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের একটি দল কলারোয়া উপজেলা সদরে অবস্থান করছেন। পরে থানার এসআই অমিত কুমার দাস কলারোয়া বাসষ্টান্ড থেকে তাদের আটক করেন। আটককৃতদের পুলিশ হেফাজতে রেখে জেলা পুলিশের মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031