বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন নওগাঁয় । তারা হলেন সোহেল রানা (২৮) এবং মাসুদ পারভেজ (২৭)। আহত হয়েছেন তিন পথচারী।

শনিবার সকাল ১১টায় নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সোহেল উপজেলার ইকরতারা গ্রামের আব্দুস জব্বারের ছেলে এবং মাসুদ উপজেলার বরুনকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আহত তিনজনের নামপরিচয় পাওয়া যায়নি।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌরিকুল ইসলাম বলেন, সকালে মোটরসাইকেলে করে ইকরতারা থেকে নওগাঁ যাচ্ছিলেন দুইজন। জেলখানার উওরপাশে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বরুনকান্দি এলাকায় আসার পর বিপরীত দিকে আসা একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুইজন মারা যান। আহত হন তিন পথচারী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠায়।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930