র‌্যাব একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪শ বোতল ফেনসিডিল জব্দ করেছে  চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ফৌজদারহাট এলাকায় । এ সময় ট্রাকে থাকা তিনজনকেও আটক করা হয়।

আজ শনিবার দুপুরে এ তথ্য জানায় র‌্যাব। র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকযোগে পাচারকালে ফেনসিডিলগুলো জব্দ ও জড়িতদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. ইমাম হোসেন (৩৪), মো. আজাদ ভূঁইয়া (৪০) ও মো. মানিক মিয়া (২৪)।

আটক আজাদ ভূঁইয়া ফেনী জেলার ছাগলনাইয়া থানার মৃত শেখ আহম্মদ ভূঁইয়ার ছেলে। মানিক মিয়া একই এলাকার মৃত শরীয়ত উল্লাহর এবং ইমাম হোসেন মৃদু মনো মিয়ার ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, কুমিল্লা থেকে ফেনসিডিলবাহী একটি ট্রাক চট্টগ্রামের দিকে আসছে। খবর পেয়ে নগরীর ফৌজদারহাট ক্যাডেট কলেজ ফটকের সামনে স্থাপিত র‌্যাবের বিশেষ চেকপোস্টে জানানো হয়।

ট্রাকটি চেকপোস্টে থামার পর আটক তিন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৪’শ বোতল ফেনসিডিলসহ ট্রাকটি জব্দ করা হয়।

উদ্ধারকৃত ফেনসিডিলের বর্তমান বাজার মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031