বাংলাদেশ মূল মঞ্চে উঠার আগে তিন দিনের প্রস্তুতিতে সাউথ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে ২২৮ রানের লিড দিয়েছে । বেনোনির উইলোমোর পার্ক স্টেডিয়ামে আজ দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৩৫ রান তুলেই ইনিংস ঘোষণা করেছে টিম টাইগার্স।

শেষ দিনের ব্যাটিংয়ে নেমে শুরুতেই লিটন দাসকে হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে মুমিনুলকে সঙ্গে নিয়ে জুটি গড়েন ইমরুল। প্রথম ইনিংসে ৬৮ রান করা মুমিনুল আজ ফিরেছেন ৩৩ করে। দলনেতা মুশফিকও ভালো করতে পারেননি। প্রথম ইনিংসে ৬৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই বিদায় নেন মুশি।

তবে ৫৪ বলে ৭ চার ১ ছয়ে ৫১ রান করে ফিরেন তামিমের বদলে ওপেন করা ইমরুল। ১১ মাস পর ইমরুলের এই ফিফটি। প্রথম ইনিংসেও খুব একটা খারাপ করেননি তিনি। খেলেন ৩৪ রানের ইনিংস। মুমিনুল-ইমরুল জুটি ভাঙার পর এক সাব্বির ছাড়া অন্যরা কেউ লড়তে পারেননি। ৬৭ করে আউট হয়েছেন সাব্বির।

এর আগে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩০৬ রান করেছিল মুশফিকরা। জবাবে সাউথ আফ্রিকার আমন্ত্রিত একাদশ স্কোরবোর্ডে জমা করে ৮ উইকেটে ৩১৩ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন মুমিনুল হক। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ রান উপহার দেন মুশফিকুর রহিম।

বল হাতে ২টি উইকেট শিকার করেন শফিউল ইসলাম, একটি করে উইকেট দখল করেন মোস্তাফিজুর রহমান, শুভাশিষ রায়, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930