মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস সাউথ আফ্রিকায় প্রস্তুতি ম্যাচে দুই ইনিংসেই ব্যর্থ । মাহমুদউল্লাহ রিয়াদের দুই ইনিংসে রান যথাক্রমে ০ ও ১৫। আর দুই ইনিংসে লিটন দাসের রান যথাক্রমে ০ ও ২। আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও ক্রিকেট সাউথ আফ্রিকা ইনভাইটেশন ইলেভেনের মধ্যকার তিনদিনের প্রস্তুতি ম্যাচের শেষদিনের খেলা।

সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে স্কোয়াডে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু এই সিরিজে তিনি জায়গা পেয়েছেন। টেস্ট সিরিজে সাকিব আল হাসান না থাকায় ও সাউথ আফ্রিকার বাউন্সি উইকেটের কথা মাথায় রেখেই মূলত রিয়াদকে দলে নেয়া হয়েছে।

অস্ট্রেলিয়া সিরিজে স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি লিটন দাস। তাকে দলে রাখা হয় মূলত ব্যাক-আপ উইকেটরক্ষক হিসাবে। প্রস্তুতি ম্যাচে তিনি উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসাবে খেলছেন। সাউথ আফ্রিকার বিপক্ষে মুশফিকুর রহিম উইকেটরক্ষ-ব্যাটসম্যান হিসাবে খেলবেন না শুধু ব্যাটসম্যান হিসাবে খেলবেন সে সিদ্ধান্ত নেয়া হবে এই ম্যাচের পরই।

আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে আগামী ৬ অক্টোবর। দুইটি ম্যাচেই খেলা ‍শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031