প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় তিনটি দেশের নাম যুক্ত করেছেন। নতুন যুক্ত হওয়া দেশগুলো হল- উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা ও চাদ। স্থানীয় সময় রোববার এক ঘোষণায় নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়। এর আগে যুক্তরাষ্ট্র ভ্রমণে কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নতুন এ তালিকায় রয়ে গেছে আগের নিষেধাজ্ঞা থাকা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন ও সোমালিয়া। তবে সুদানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, অতীতের ব্যর্থ নীতিগুলো অব্যাহত রাখতে পারব না আমরা। আমার সর্বোচ্চ বাধ্যবাধকতা হলো আমেরিকার জনগণের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়া। ভ্রমণের নতুন নিষেধাজ্ঞা জারির পর আমি সেটা করতে পেরেছি। অন্যদিকে, ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না ইরাকি নাগরিকরা। তবে তাঁদের কড়া নজরদারিতে রাখা হবে।
সূত্র: আলজাজিরা
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
