মিয়ানমার ও বাংলাদেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে মিয়ানমারে বর্বর নির্যাতনের শিকার হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে। আজ মিয়ানমারের মন্ত্রী উ চাও থিন সোয়ের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সাংবাদিকদের এতথ্য জানান। তিনি বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রস্তাব করেছে। এই ফিরিয়ে নেয়া সংক্রান্ত একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে দুই দেশ সম্মত হয়েছে। এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহযোগিতার জন্য বাংলাদেশ এ সংক্রান্ত একটি চুক্তির প্রস্তাব করেছে। চুক্তির খসড়াও মিয়ানমারের মন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। দুই দেশের সীমান্ত সংক্রান্ত সমস্যা ও সহযোগিতা বিষয়ক আলোচনায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খুব শিগগির মিয়ানমার যাবেন। পররাষ্ট্র মন্ত্রী জানান, খুবই ফলপ্রসু আলোচনা হয়েছে। কতো দিনের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন এবং কাজ শুরু করবে এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এটা আগে বলা যাবে না। এ প্রক্রিয়ায় যুক্ত হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এখানে জাতিসংঘ আসবে না। আমরা দ্বিপাক্ষিকভাবে বিষয়টি সমাধান করবো। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব শহিদুল হক অংশ নেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031