বিয়ের প্রলোভন দেখিয়ে ১৪ বছরের এক কিশোরীকে আখ ক্ষেতে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে রাজশাহীর পুঠিয়া উপজেলায় । গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাতে ওই কিশোরী বাদি হয়ে পুঠিয়া থানায় ধর্ষণের অভিযোহে একটি মামলা দায়ের করেন। এই মামলায় আজ বুধবার দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পশ্চিম জামিরা গ্রামের মাহাবুলের ছেলে রনি (২৬) ও আরমানের ছেলে আব্দুর রহিম (৪৫)। এদের মধ্যে আব্দুর রহিমকে মঙ্গলবার দিবাগত রাতে ও বুধবার সকালে রনিকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে পুঠিয়া থানার পরিদর্শক (ওসি, তদন্ত) রাকিবুল হাসান জানান, পশ্চিম জামিরা গ্রামের মাহাবুলের ছেলে রনি মঙ্গলবার সন্ধ্যায় ওই কিশোরীকে প্রলোভন দেখিয়ে আখ ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করতে থাকে। এ সময় ক্ষুদ্র জামিরা গ্রামের আব্দুর রহিম (৪৫) বিষয়টি দেখে ফেলে এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে সেও ধর্ষণ করে। এ ঘটনার পর মেয়েটি রাতেই বাদী হয়ে দুই জনকে আসামি করে থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি তদন্ত আরো জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। অন্যদিকে ধর্ষিত ওই কিশোরীকে পরীক্ষার জন্য রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31