ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গভীর রাতে হঠাৎ করেই । তবে ২০ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ইন্ডিয়া টুডে ও জি নিউজের খবরে বলা হয়, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার পর প্রধানমন্ত্রীর অফিসের দোতলায় ২৪২ নম্বর কক্ষে আগুন ধরে যায়।

দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বিভাগীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা গুরমুখ সিং জানান, ২৪২ নম্বর কক্ষটি একজন সেকশন অফিসারের। ওই কক্ষের কম্পিউটারের জন্য ব্যবহৃত একটি ইউপিএসের বিস্ফোরণ থেকে আগুন লাগে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031