ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকায় পৌঁছেছেন । আজ রোববার দুপুর দেড়টার দিকে  একটি বিশেষ বিমানে কুর্মিটোলা বিমান ঘাঁটিতে অবতরন করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাকে স্বাগত জানান। ২৪ ঘন্টার এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ বিকালে সাক্ষাৎ করবেন সুষমা। রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া বিরোধী দলের নেতা রওশন এরশাদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

 পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে যৌথভাবে ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শক কমিশনের চতুর্থ সভায় সভাপতিত্ব করবেন সুষমা। ভারত সরকারের অর্থায়নের ১৫টি প্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি। এছাড়া সোমবার ঢাকা ছাড়ার আগে সুশীল সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ২০১৪ সালের মে মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সুষমা স্বরাজ প্রথম ঢাকা সফর করেন। এটি তার দ্বিতীয় সফর।
Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031