জাতিসংঘের নিরপেক্ষ ফ্যাক্টফাইন্ডিং টিম রাখাইনে রোহিঙ্গা নির্যাতন তদন্তে বাংলাদেশ সফরে এরই মধ্যে এসেছে। তিন সদস্যের এ প্রতিনিধিদল আগামীকাল সোমবার থেকে মাঠপর্যায়ে কাজ শুরু করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, জাতিসংঘের নিরপেক্ষ  ফ্যাক্টফাইন্ডিং টিমের সদস্য মারজুকি দারুসমান ও শ্রীলঙ্কার রাধিকা কুমরাস্বামী গতকাল শনিবার ঢাকায় পৌঁছেছেন। অন্য সদস্য অস্ট্রেলিয়ার ক্রিস্টোফার ডমিনিক সিডোটি আজ রোববার ঢাকায় আসছেন। কাল থেকে প্রতিনিধিদলটি মাঠপর্যায়ে কাজ করবে। এরপর সরকারি ও বেসরকারি পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলবে।

জেনেভায় ফিরে প্রতিনিধিদলটি একটি প্রতিবেদন জমা দেবে।
গত বছরের অক্টোবরে রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর ব্যাপক নিধনযজ্ঞের পর এ বছরের মার্চে জাতিসংঘের নিরপেক্ষ  ফ্যাক্টফাইন্ডিং টিমটি গঠন করা হয়েছিল। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছিল,  ফ্যাক্টফাইন্ডিং টিমটি মিয়ানমার গিয়ে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হারে হত্যা, ধর্ষণ ও নির্যাতনের ব্যাপারে নিরাপত্তা বাহিনীর অভিযোগের তদন্ত করবে। কিন্তু আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকবার অনুরোধ জানানোর পরও দলটিকে মিয়ানমার সে দেশে ঢুকতে দেয়নি। এই পরিস্থিতিতে এ বছরের ২৫শে আগস্টের পর রাখাইনে নতুন করে আবার দমন অভিযান শুরু হয়। ফলে এবার দলটিকে বাংলাদেশে আশ্রয় নেয়া শরণার্থীদের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর)।
জাতিসংঘের নিরপেক্ষ  ফ্যাক্টফাইন্ডিং টিমের বাংলাদেশ সফর বেশ গুরুত্বপূর্ণ। কারণ চলতি মাসের ১১ তারিখ ওএইচসিএইচআরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ আগস্ট তল্লাশিচৌকিতে সন্ত্রাসী হামলার জবাব দিতে রোহিঙ্গাদের ওপর সেনা অভিযান শুরু হলেও এই অভিযান ছিল পূর্বপরিকল্পিত। রোহিঙ্গাদের শুধু রাখাইন থেকে তাড়িয়ে দিতেই নয়, পুনরায় নিজেদের বাড়িতে ফেরা বন্ধ করতে তাদের ওপর নৃশংস আর পরিকল্পিত হামলা চালিয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031