হাইকোর্ট জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নয়জন স্বাক্ষীকে জেরা ও দুজনকে পুনঃজেরার আবেদন নিষ্পত্তি করেছেন। আজ রোববার বিচারপতি মো. সওকত হোসেন, ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোট বেঞ্চ খালেদা জিয়ার আইনজীবীদের করা আবেদন নিষ্পত্তি করার আদেশ দেন। আদালতে খালেদার পক্ষে শুনানি করেন আইনজীবী এজে মোহাম্মদ আলী ও জাকির হোসেন ভূঁইয়া। পরে জাকির হোসেন ভূঁইয়া বলেন, আদালত বলেছেন যেহেতু নয়জনকে এ মামলার আসামি বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জেরা করা হয়েছে তাই এ নয়জনের স্বাক্ষ্য খালেদা জিয়ার বিরুদ্ধে সংযুক্ত করেন। কিন্তু আমরা হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করবো।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
