স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে সদ্য পদোন্নতি পাওয়া ১৫ কর্মকর্তাকে তাদের নিজ নিজ কর্মস্থলে আগের পদে থেকে দায়িত্ব পালন করে যেতে নির্দেশ দিয়েছে।

গতকাল রবিবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশের অধিশাখা-১ এর উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদ্য পদোন্নতি পাওয়া ওই কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর‌্যন্ত স্বপদে বহাল থেকে নিয়মিত দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেয়া হলো।

ডিআইজি (গ্রেড-৩) হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আবুল হাসান মুহাম্মদ তারিক, টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট ড. হাসান উল হায়দার, খুলনার পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির, ঢাকার টিআন্ডআইএমের অতিরিক্ত ডিআইজি মোর্শেদুল আনোয়ার খান, র‌্যাবের পরিচালক মো. সাহাবুদ্দিন খান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) ওয়াই এম বেলালুর রহমান, রাজশাহীর পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) মো. মাহবুবুর রহমান, ঢাকা পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি ড. এ এফ এম মাসুদ রাব্বানী, ঢাকা পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, ডিএমপির যুগ্ম কমিশনার মীর রেজাউল আলম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়া, র‌্যাবের পরিচালক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপির অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য, র‌্যাবের পরিচালক খন্দকার লুৎফুল কবির এবং পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আবদুল আলীম মাহমুদ।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031