ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন ও চিকিৎসকদের হাতাহাতির ঘটনায় সেবা কার্যক্রম বন্ধ করে দেয়ার তিন ঘণ্টা পর আবার চালু হয়েছে। বিকাল পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির সাংবাদিকদের বলেন, চিকিৎসক ও নিরাপত্তা কর্মীদের মারধরকারী ব্যাক্তিদের বিরুদ্ধে ঢাকা মেডিকেল মামলা করবে। এই আশ্বাসে চিকিৎসকরা কাজে ফিরেছেন। এখন থেকে সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। এর আগে বেলা দুইটার দিকে জরুরি বিভাগের চিসিকদের ওপর চড়াও হন রোগীর স্বজনরা। নওশাদ নামের এক রোগী সকালে মারা যান।

এ মৃত্যুকে ঘিরে তার স্বজনরা চিকিৎসক ও নিরাপত্তাকর্মীদের বাদানুবাদের এক পর্যায়ে মারধর করেন। এর প্রতিবাদে চিকিৎসকরা জরুরি বিভাগের গেট বন্ধ করে দিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে দেন। এতে দুর্ভোগে পড়েন সাধারণ রোগীরা।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031