আদালত রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় এমপি পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে মামলায় আগামী ১৫ নভেম্বর যুক্তিতর্কের শুনানির দিন ঠিক করেছে।

আজ রবিবার মামলাটিতে আত্মপক্ষ সমর্থনের শুনানির পর ঢাকার দ্বিতীয় অতিরিক্ত  মহানগর দায়রা জজ আবু সালেহ উদ্দিন যুক্তিতর্কের তারিখ ধার্য করেন।

এদিন বিচারক মামলাটিতে আসামি রনির বিরুদ্ধে আসা সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করার পর তার কাছে জানতে চান তিনি দোষী না নির্দোষ। জবাবে কারাগার থেকে আদালতে উপস্থিত রনি নিজেতে নির্দোষ দাবি করে ন্যায়বিচার  প্রার্থনা করেন। পরে বিচারক আগামী ১৫ নভেম্বর যুক্তিতর্কের শুনানির দিন ঠিক করেন।

এর আগে গত ১৮ অক্টোবর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ায় আত্মপক্ষ সমর্থনের  শুনানির জন্য ২৯ অক্টোবর দিন ধার্য করেছিল আদালত।

২০১৬ সালের ৬ মার্চ এই মামলা থেকে রনির অব্যাহতির আবেদন নাকচ করে আদালত চার্জ গঠন করেন। এর আগে ২০১৫ সালের ২১ জুলাই ডিবি পুলিশ রনির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

জোড়া খুন মামলায় বখতিয়ার আলম রনিকে তিন দফায় ১০ দিনের রিমান্ড শেষে ২০১৫ সালের ২ জুলাই আদালত তাকে কারাগারে পাঠান। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে দুইটার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে রনি এলোপাতাড়ি গুলি ছুড়লে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম ওই বছরের ১৫ এপ্রিল অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় একটি হত্যা মামলা করেন। এরপর ৩০ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলম রনিকে আটক করে ডিবি পুলিশ।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031